ঈদের ছুটিতে ঢাকার সড়কে রেসিং করলে ব্যবস্থা নেবে পুলিশ

১৬ জুন ২০২৪, ১১:২৫ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
ঢাকা মহানগর পুলিশ

ঢাকা মহানগর পুলিশ © ফাইল ছবি

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার সড়কে রেসিং করলে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। রোববার (১৬ জুন) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ফাঁকা ঢাকায় বাইক রাইডিংয়ের নামে কেউ মরণ খেলায় যেন মেতে না উঠেন। অতীতে অনেক দুর্ঘটনার কথা জানি আমরা। এবার পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এতে কেউ রেসিং করতে পারবে না।

চাঁদাবাজির বিষয়ে এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের কাজ যারা করবেন, তারা সতর্ক হবেন। ভবিষ্যতে এসব থেকে তারা নিবৃত থাকবেন বলে তিনি জানান তিনি।

আরো পড়ুন: বাড়িতে আনন্দ জাবি শিক্ষার্থীদের, নিরাপত্তা দিতে ১৩ বছর ক্যাম্পাসেই ঈদ বাবুলের

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। সব সময় সর্বাত্মক এবং সর্বোচ্চ ব্যবস্থাটা নিই আমরা। জঙ্গি হামলার সুনির্দিষ্ট হুমকি নেই। তারপরও সবকিছু মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়ে থাকি।

‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬