বিশ্ব বাবা দিবস আজ, যেভাবে এসেছে

১৬ জুন ২০২৪, ০৯:২৭ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
পৃথিবীর ছোট ও মধুর শব্দগুলোর মধ্যে বাবা ডাকটিও অন্যতম

পৃথিবীর ছোট ও মধুর শব্দগুলোর মধ্যে বাবা ডাকটিও অন্যতম © সংগৃহীত

পৃথিবীর শ্রেষ্ঠ উপহারগুলোর একটি বাবা। পৃথিবীর ছোট ও মধুর শব্দগুলোর মধ্যে বাবা ডাকটিও অন্যতম। বাবা শাশ্বত, চির আপন। আজ রবিবার (১৬ জুন) বিশ্ব বাবা দিবস। বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে বাবা দিবস পালনের প্রচলন হয়। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্ববাসী বাবা দিবস হিসেবে পালিত হয়। বাবার জন্য বিশেষ দিন হিসেবে প্রতিবছর বিশ্ব বাবা দিবস পালিত হয়ে আসছে। তবে প্রতিদিনই বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ ঘটে। বাবা মানে বটবৃক্ষের ছায়া।

প্রতিবছর এই দিনে নানা আয়োজনে সন্তান উদ্‌যাপন করে বাবার অবদান। শুভেচ্ছা জানানো, সারপ্রাইজ দেয়া, উপহার দেয়াসহ বাবাকে এই বিশেষ দিনে স্মরণ করা হয়। তবে কীভাবে, কোথা থেকে কিংবা কবে থেকে বাবা দিবসের সূচনা, তা আমরা অনেকেই জানি না। চলুন তবে জেনে নেয়া যাক বাবা দিবসটি শুরু হওয়ার গল্প।

মা দিবস প্রথম পালিত হয়েছিল ১৮৬০ সালে। সেই তুলনায় বাবা দিবসের বয়স কমই বলা যায়। আমেরিকায় মা দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করা শুরু হয় সেই ১৯১৪ সাল থেকে। মা দিবস যতটা দ্রুত ছড়িয়ে পড়তে পেরেছে, বাবা দিবস এ ক্ষেত্রে একটু পিছিয়েই আছে বলা চলে।

১৯০৭ সালের ডিসেম্বর মাসে ভার্জিনিয়ায় কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান ৩৬২ জন পুরুষ। যাদের বেশির ভাগই ছিলেন সন্তানের বাবা। ফলে প্রায় এক হাজার শিশু তাদের বাবাকে হারায়। পরের বছর ১৯০৮ সালের ৫ জুলাই পশ্চিম ভার্জিনিয়ার এক গির্জায় একটি স্মরণসভার আয়োজন করা হয়। মৃতদের সম্মান জানাতে সন্তানরা মিলে এ প্রার্থনা সভার আয়োজন করে। এটিই ছিল বাবাকে সম্মান জানাতে ইতিহাসের প্রথম আয়োজন।

ছবি: সংগৃহীত

বাবা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে সনোরা স্মার্ট ডড নামে এক নারীর অগ্রণী ভূমিকা রয়েছে। ১৯০৯ সালের আগে ওয়াশিংটনে বাবা দিবস বলে কোনো বিশেষ দিন ছিল না। সে সময় স্থানীয় গির্জায় মা দিবস পালনের কথা শোনেন ডড। মা দিবস পালনের রীতি রয়েছে কিন্তু বাবা দিবস পালনের রীতি নেই জেনে তিনি ভীষণ অবাক হন। তিনি বাবা দিবসের স্বীকৃতির জন্য সোচ্চার হয়ে ওঠেন।

ডডের মনে হলো, মা দিবসের এত আয়োজন হলে বাবা দিবস কেন বাদ থাকবে। বাবাকে সম্মান জানানোর জন্যও একটা দিন থাকা দরকার। তারপর দীর্ঘ এক বছরের সাধনায় স্থানীয় কমিউনিটিগুলোতে বাবা দিবস পালন করেন ডড। ১৯১০ সালের ১৯ জুন বিশ্বে প্রথমবারের মতো পালিত হয় বাবা দিবস।

বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে পালন করা হয় বিশ্ব বাবা দিবস। জুন মাসের তৃতীয় রোববার বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে বাবা দিবস পালিত হয়। ১৯ মার্চ বাবা দিবস পালন করে দক্ষিণ আমেরিকা। আর সেপ্টেম্বর মাসের প্রথম রোববার অস্ট্রেলিয়া ও ফিজিতে বাবা দিবস পালন করা হয়।

বিশেষ এই দিনে সন্তানরা বাবাদের কোনো না কোনো উপহার দিতে পছন্দ করে। অনেক দেশে ঘটা করে বাবা দিবস উদ্‌যাপন করা হয়। দেশভেদে উদ্‌যাপনে কিছুটা বৈচিত্র্য দেখা যায়। কোনো কোনো দেশে সন্তান বাবাকে ফুলের তোড়া ও কার্ড উপহার দিয়ে শুভেচ্ছা জানায়, আবার কোনো দেশে নেকটাই, টুপি, মোজা ও বিভিন্ন স্পোর্টস সামগ্রী উপহার দেয়া হয়। অনেকে আবার দিবসটি উপলক্ষ্যে কেক কাটার আয়োজন করে।

ঈদের দিনে পথচারী বাঁচাতে গিয়ে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ২০
  • ২১ মার্চ ২০২৬
ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, আবেদন…
  • ২১ মার্চ ২০২৬
রাষ্ট্রপতিকে অপসারণ করতেই হবে, কোনো বিকল্প নেই: নাসীরুদ্দীন 
  • ২১ মার্চ ২০২৬
বড় বোনের বাড়িতে ঈদ করতে এসে হামলায় গৃহবধূ নিহত
  • ২১ মার্চ ২০২৬
ছেলের রোজা নিয়ে গর্ব, শৈশবের স্মৃতিতে ভাসলেন তাসকিন
  • ২১ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ও প্রত্যাশা
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence