পশুর বর্জ্য দেখলে কল দিয়ে জানাতে হবে যে নম্বরে

১৬ জুন ২০২৪, ০৯:৪০ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
ডিএনসিসি লোগো

ডিএনসিসি লোগো © সংগৃহীত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর মোড়ে মোড়ে এখন জমজমাট কোরবানির পশুর হাট। কোরবানির ঈদ এলেই ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় হাট ও পশুর বর্জ্য অপসারণ।

কোথাও পশুর বর্জ্য অপসারণে দেরি হলে এবার সরাসরি কল দিয়ে দায়িত্বরত কর্তৃপক্ষকে জানানো যাবে।
হাট ও পশুর বর্জ্য অপসারণে তাই হটলাইন চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসি জানায়, কোরবানির হাট ও পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকিতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বর্জ্য যথাসময়ে অপসারণ না হলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বরে জনসাধারণকে ফোন করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, কোরবানির বর্জ্য অপসারণের সঙ্গে জড়িত সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিলের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, সুষ্ঠুভাবে বর্জ্য অপসারণের জন্য ডিএনসিসিতে কন্ট্রোল রুম স্থাপনের ওয়ার্ডভিত্তিক তদারকি টিম গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ করতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

গত বছর বর্জ্য অপসারণে কাউন্সিলরদের নেতৃত্বে সফলতার কথা তুলে ধরে আতিকুল ইসলাম বলেন, আট ঘণ্টারও কম সময়ে বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছিলাম। এ বছর টার্গেট ৬ ঘণ্টায়। সব কাউন্সিলর, কর্মকর্তা ও পরিচ্ছন্নকর্মীর সার্বক্ষণিক মাঠে থাকতে হবে।

 
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬