রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

২৯ মে ২০২৪, ০৭:২১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
ভূমিকম্প অনুভূত

ভূমিকম্প অনুভূত © প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে কেঁপে উঠে বিভিন্ন এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

আবহাওয়া অধিদফতর জানায়, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে প্রতিবেশী দেশ মিয়ানমারের মাইলিক।

ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অফিসের কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি— ভূমিকম্পটি ৫.৪ মাত্রার ছিল। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে।

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে ভিডিপি সদস্যের মৃত্যু
  • ১৯ অক্টোবর ২০২৬
১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান
  • ১৯ অক্টোবর ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়ুন জাপানে, আবেদন ৩১ অক্টোবরের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৯ অক্টোবর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চার পদে নতুন মুখ
  • ১৯ অক্টোবর ২০২৬
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজি…
  • ১৯ অক্টোবর ২০২৬