আজ তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি পর্যন্ত

২৯ মে ২০২৪, ১২:১৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
আজ তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি পর্যন্ত

আজ তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি পর্যন্ত © সংগৃহীত

দেশের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি কেটে গেছে। মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, ফলে সূর্য কিরণ সরাসরি পড়ছে। আবার বাতাসের গতিও কমে গেছে। এতে গরম বেড়ে তাপমাত্রা ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে আজ দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তামপাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। 

বুধবার (২৯মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ অবস্থা নিয়ে বলা হয়, সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আসাম ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে এবং গুরুত্বহীন হয়ে পড়েছে। মঙ্গলবার সারাদেশে হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ১৪৬ মিলিমিটার। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবারের পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ বুধবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগ: জাতীয়
দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে ভিডিপি সদস্যের মৃত্যু
  • ১৯ অক্টোবর ২০২৬
১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান
  • ১৯ অক্টোবর ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়ুন জাপানে, আবেদন ৩১ অক্টোবরের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৯ অক্টোবর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চার পদে নতুন মুখ
  • ১৯ অক্টোবর ২০২৬
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজি…
  • ১৯ অক্টোবর ২০২৬