কলকাতার সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার

সংসদ সদস্য আনার হত্যাকাণ্ড
২৮ মে ২০২৪, ০৭:৫৭ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনস

কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনস © ফাইল ফটো

কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনসের যে ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছিল, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক ভেঙে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। 

তবে এগুলো সংসদ সদস্য আনারের মরদেহের অংশ কিনা সেটি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভারতেই ফরেনসিক পরীক্ষা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে কলকাতা পুলিশ ভবনটির স্যুয়ারেজ লাইনের পাইপ ও সেপটিক ট্যাংকে মরদেহের খণ্ডাংশের খোঁজে অভিযান চালায়। পরে মাংসের টুকরোগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিএমপির গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, ডিবির দেওয়া তথ্যের ভিত্তিতে সেপটিক ট্যাংক ভাঙা হয়। কলকাতার সিআইডিকে আমাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল সেপটিক ট্যাংক ভেঙে তল্লাশি চালানোর জন্য।

এর আগে গত রবিবার (২৬ মে) আনোয়ারুল আজীম আনার হত্যার রহস্য উদ্ঘাটনে কলকাতায় যান বাংলাদেশের ডিবি পুলিশের তিন সদস্যের দলের একটি দল।

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে ভিডিপি সদস্যের মৃত্যু
  • ১৯ অক্টোবর ২০২৬
১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান
  • ১৯ অক্টোবর ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়ুন জাপানে, আবেদন ৩১ অক্টোবরের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৯ অক্টোবর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চার পদে নতুন মুখ
  • ১৯ অক্টোবর ২০২৬
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজি…
  • ১৯ অক্টোবর ২০২৬