যেসব এলাকায় বুধবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

২৮ মে ২০২৪, ০২:১১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
যেসব এলাকায় বুধবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

যেসব এলাকায় বুধবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না © সংগৃহীত

গ্যাস পাইপলাইন মেরামত ও স্থানান্তর কাজের জন্য আগামীকাল বুধবার (২৯ মে) নারায়ণগঞ্জ জেলার বেশকিছু এলাকায় সব ধরনের গ্যাস সরবরাহ ১০ ঘণ্টা বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে 

মঙ্গলবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন মেরামত বা প্রতিস্থাপন কাজের জন্য বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা পঞ্চবটি, পঞ্চবটি বিসিক, ভোলাইল, ইসদাইর, কাশিপুর, গোগনপুর, চর সৈয়দপুর, মুক্তারপুর ও তার কাছাকাছি এলাকার সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

আরও পড়ুন: বিদ্যুতায়িত হয়ে রাজধানীতে প্রাণ গেল ৪ জনের

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
সবচেয়ে শক্তিশালী যে দুই অস্ত্র এখনো ব্যবহার করেনি ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
বৈসাবির ছোঁয়ায় মুখর খাগড়াছড়ি, ফুল বিঝুতে রঙিন পাহাড়
  • ১২ এপ্রিল ২০২৬
শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
  • ১২ এপ্রিল ২০২৬
close