ঢাকায় আগামীকালও ঝড়-বৃষ্টি হবে

২৭ মে ২০২৪, ১০:৩১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাবির কলা ভবনের সামনে এভাবেই উপড়ে পড়েছে গাছটি

ঢাবির কলা ভবনের সামনে এভাবেই উপড়ে পড়েছে গাছটি © সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে আজ সোমবার সকাল থেকে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। এই আবহাওয়া আজ সারা রাত এবং আগামীকাল মঙ্গলবারও অব্যাহত থাকবে। টানা বৃষ্টিতে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে।

আজ সোমবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি গতকাল রবিবার রাতে উপকূলে আঘাত হানার পর সেটি শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি এখন স্থল নিম্নচাপ হিসেবে যশোরে অবস্থান করছে। এর একটি অংশ ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের ওপরে অবস্থান করছে। এর প্রভাবেই ঢাকায় দমকা হাওয়া ও ভারী বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকায় ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে ঢাকায় এটাই সবচেয়ে বেশি বৃষ্টিপাত।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকায় ভোর থেকে দমকা হাওয়া বইছে। আগামীকাল পর্যন্ত থেমে থেমে ঝোড়ো বাতাস বয়ে যাবে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন। আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ঢাকায় সবচেয়ে বেশি বেগে দমকা হাওয়া বয়ে গেছে আজ সকাল ছয়টার দিকে, ঘণ্টায় ৫৯ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপপরিচালক মো. শামীম আহসান বিকেলে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপ হিসেবে আগামীকালের পর সিলেটের ওপর দিয়ে দেশের বাইরে চলে যাবে। এটি ওপরে উঠে এবং এর প্রভাবে উজানে ভারতের আসাম ও মিজোরামে বৃষ্টি ঝরবে।

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে ভিডিপি সদস্যের মৃত্যু
  • ১৯ অক্টোবর ২০২৬
১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান
  • ১৯ অক্টোবর ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়ুন জাপানে, আবেদন ৩১ অক্টোবরের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৯ অক্টোবর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চার পদে নতুন মুখ
  • ১৯ অক্টোবর ২০২৬
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজি…
  • ১৯ অক্টোবর ২০২৬