ভোটের আগের দিন পুলিশের দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

২০ মে ২০২৪, ০৮:৪৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
স্বপন রায় ও আশরাফুল আলম

স্বপন রায় ও আশরাফুল আলম © ফাইল ফটো

৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ভোটের আগের দিন বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি স্বপন রায় ও ফকিরহাট থানার ওসি আশরাফুল আলমকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ মে) ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এমন এক নির্দেশনা দেওয়া হয়। আগামীকাল ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম ও বাগেরহাট জেলার ডিবির ওসি স্বপন রায়কে খুলনা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে নির্বাচনের সময় পর্যন্ত সংযুক্ত করে উক্ত  স্থানে অন্য কর্মকর্তাকে ফকিরহাট মডেল থানার ওসি ও ডিবির ওসির দায়িত্ব প্রদানের জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে, উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার …
  • ১৯ অক্টোবর ২০২৬
পূজায় মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন
  • ১৯ অক্টোবর ২০২৬
জামায়াত আমিরের ‘আউল-ফাউল’ বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা কর…
  • ১৯ অক্টোবর ২০২৬
অনুমোদনের এক বছরেও অনুদান পাননি ১৬৯০ শিক্ষক, পরিবার নিয়ে মা…
  • ১৯ অক্টোবর ২০২৬
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ আলবেনিয়া
  • ১৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত
  • ১৯ অক্টোবর ২০২৬