নেত্রকোনায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু 

১৫ মে ২০২৪, ০৮:৩২ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM

“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় শুরু হয়েছে দুই দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। মঙ্গলবার(১৪  মে)সকাল ১০টায় নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক শাহেদ পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন নেত্রকোনা -২ (সদর বারহাট্টা ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ পিপিএম-সেবা,পৌর মেয়র আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) সুখময় সরকার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না রানী সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবার আগে স্মার্ট নাগরিক গড়ে তুলতে হবে। স্মার্ট নাগরিক গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে গড়ে তুলতে হবে। স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের বেশী করে বিজ্ঞান চর্চা ও নতুন নতুন উদ্ভাবনের উপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্র শিক্ষক অভিভাবক সহ সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

মেলায় ১০ উপজেলার বিজয়ী শিক্ষার্থীরা  তাদের নতুন নতুন উদ্ভাবনী নিয়ে বিজ্ঞান মেলায় অংশ গ্রহণ করেন।

গোপালগঞ্জে মসজিদে মাইকিং করে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
  • ১৯ অক্টোবর ২০২৬
চুয়েটের অচলবস্থা নিরসনে বুয়েট-চবি-সিভাসু ভিসিসহ ৫ সদস্যের …
  • ১৯ অক্টোবর ২০২৬
ভিন্ন হান্নানের আলিশান বাড়িকে ‘এনসিপির হান্নান মাসউদের বাড়ি…
  • ১৯ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্…
  • ১৯ অক্টোবর ২০২৬
অস্ত্র হাতে ইশরাকের অভিযান চালানো সেই স্পটে এবার গেল যৌথবাহ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ফ্যান চুরির দায়ে বিএনপি নেতার ছেলের কারাদণ্ড
  • ১৯ অক্টোবর ২০২৬