কারমাইকেল কলেজছাত্র হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

১৪ মে ২০২৪, ০৫:৪৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM

রংপুরের কারমাইকেল কলেজের ছাত্র তৌকির আহম্মেদ তুষারকে (২২) হত্যার দায়ে সাইফুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ মে) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন। বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার মঞ্জুরুল ইসলামের ছেলে তৌকির আহম্মেদ তুষার রংপুর কারমাইকেল কলেজে অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করতো। ২০১৪ সালের ৩০ জুলাই ঈদের ছুটিতে বাড়িতে এলে ওই দিন বিকেলে টাবলু মিয়ার ছেলে আসামি সাইফুলের (৩২) সঙ্গে তার কথা কাটাকাটি হয়। রাত ৯টার দিকে তৌকির আহম্মেদ তুষার ৭/৮ জন বন্ধু মিলে পীরগাছা উপজেলার চৌধুরাণী হাইস্কুল মাঠে বসে গল্পগুজব করার সময় আসামি সাইফুল কথা আছে বলে তৌকির আহমেদ তুষারকে ডেকে মাঠের এক পাশে নিয়ে গিয়ে পেটে ছুরিকাঘাত করে হত্যা করে।

তৌকিরের বাবা প্রবাসী হওয়ায় তৌকিরের চাচা মো. আব্দুল হামিদ মিয়া বাদী হয়ে পীরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে সাইফুল ইসলামের উপস্থিতিতে রায় ঘোষণা করে আসামিকে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পি.পি আব্দুল মালেক এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ড. মো. আব্দুল হক প্রমাণিক।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’, ভাঙতে পারে ১৪০ বছরের রেকর্ড
  • ১৪ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ঢাবিতে শুরু হয়েছে বৈশাখী শোভাযাত্রা
  • ১৪ এপ্রিল ২০২৬
পোপকে ট্রাম্পের অপমান, তীব্র নিন্দা জানালো ইরান
  • ১৪ এপ্রিল ২০২৬
ফের আলোচনার টেবিলে ফিরছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৪ এপ্রিল ২০২৬