রাজধানীতে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গাড়ি পার্কিং করা যাবে না: ডিএমপি

১৪ মে ২০২৪, ০৪:১৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
ডিএমপি

ডিএমপি © সংগৃহীত

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর স্কুল ও মার্কেটের সামনে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। মঙ্গলবার (১৪ মে) দুপুরে ট্রাফিক ব্যবস্থাপনা ও রোড সেফটি নিয়ে রাজধানীর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, মহাখালী বাসস্ট্যান্ডের আশেপাশে অবৈধভাবে যেসব গাড়ি পার্কিং করা থাকে তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। রাস্তা পারাপারে সবাইকে আইন মেনে চলার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার শৃঙ্খলা আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। 

অনুষ্ঠান শেষে আন্তজেলা বাসে নতুনভাবে চালু হওয়া গেটলক সিস্টেম ও মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিএমপি কমিশনার।

 
ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান
  • ০৪ মার্চ ২০২৬
এসএসসি পরীক্ষার সরঞ্জামাদি বিভিন্ন অঞ্চলে পাঠানোর সূচি প্রক…
  • ০৪ মার্চ ২০২৬
বৃষ্টির পূর্বাভাসসহ ৫দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদফতর
  • ০৪ মার্চ ২০২৬
কারিগরির কারিকুলাম ও প্রশিক্ষণ ব্যবস্থার পর্যালোচনা প্রয়োজন…
  • ০৪ মার্চ ২০২৬
ইরানের হামলায় নিহত প্রথম ৪ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করল য…
  • ০৪ মার্চ ২০২৬
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যার রায় আজ হচ্ছে…
  • ০৪ মার্চ ২০২৬