কারিগরির সার্টিফিকেট বাণিজ্য

সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারে ডিআরইউর নিন্দা

২৬ এপ্রিল ২০২৪, ০৮:০৮ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
ডিআরইউ

ডিআরইউ © লোগো

সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগে আটক কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট থেকে কয়েকজন সাংবাদিক অনৈতিক সুবিধা নিয়েছেন— এমন মৌখিক বক্তব্যের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। এমন প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবিও জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।

শুক্রবার (২৬ এপ্রিল) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক মহি উদ্দিনের এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগে পুলিশ হেফাজতে থাকা একজন ব্যক্তির কয়েকজন সংবাদকর্মী নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া নৈতিকতাবিরোধী, উদ্যেশ্যপ্রণোদিত ও আইনের লঙ্ঘন। অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানায় ডিআরইউ।

ডিআরইউর বিবৃতি

সংগঠনটির নেতৃবন্দ বলেন, অবৈধভাবে আর্থিক লেনদেনসহ যেকোনো ধরনের বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে ঢাকা রিপোর্টার্স ইউনিটি জিরো টলার‍্যান্স নীতিতে বিশ্বাসী। সংগঠনের কোনো সদস্য বেআইনি কাজ করলে তাকে সুরক্ষা দেওয়া যেমন সংগঠনের কাজ নয়, একইভাবে তদন্ত শেষ না করে ও বিচারে দোষী প্রমাণিত হওয়ার আগে শুধু একজনের মৌখিক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা গণমাধ্যমকর্মীদের বিব্রত করার হীন মানসিকতা বলে মনে করেন ডিআরইউ নেতৃবন্দ।

এ ছাড়া অবিলম্বে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিতর্কিত ওই অডিও-ভিডিও কন্টেন্ট প্রত্যাহারের পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ। পাশাপাশি উদ্ভুত পরিস্থিতিকে পুঁজি করে কেউ যেন সাংবাদিক সমাজকে বিতর্কিত করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।

নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩০
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬