লালমনিরহাটে বিএসএফের গুলিতে প্রাণ হারাল বাংলাদেশি যুবক 

২৬ এপ্রিল ২০২৪, ১১:২৩ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM

© সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আবুল কালাম ডাকু (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ডাকু শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার মৃত অপির উদ্দিনের ছেলে। তিনি গরু পারাপারকারী রাখালের কাজ করতেন বলে জানা গেছে।

পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি ব্যাটালিয়ন) ঝালাংগী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত ৮৪৮ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের ওপারে ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের বিএসএফ টহল দলের সদস্যের গুলিতে নিহত হন কালাম।

জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাসা থেকে বের হয়ে কয়েকজন গরু পারাপারকারী রাখালসহ শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের ওপারে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় গরু আনতে যায়। এ সময় বিএসএফের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুরুতর আহত হলে সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পাটগ্রাম থানার ওসি মো. আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলিতে আহত যুবক আবুল কালাম ডাকুকে উদ্ধার করে পরিবারের সদস্যরা পাটগ্রাম হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

 
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence