সড়ক দুর্ঘটনা কেড়ে নিল সাহেদের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন

০৬ মার্চ ২০২৪, ০৪:১৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
সাহেদ আলী

সাহেদ আলী © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় সাহেদ আলী (২০) নামের এক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) সকালে কালীগঞ্জ পৌরসভার বিহারী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেদ আলী উপজেলার ঈশ্বরবা গ্রামের রুনজান আলীর ছেলে। তিনি এ বছর এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বেরিয়ে কালীগঞ্জ শহরে আসছিলেন সাহেদ আলী। পথিমধ্যে শহরের বিহারী মোড় নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিব জানান, ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

১ নভেম্বর থেকে লাইসেন্স ছাড়া ফুটপাতে চা-পেয়াজু-মুড়ির ব্যবসা…
  • ২১ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ৩ শিশুর মৃত্যুর
  • ২১ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় আরও একজন গ্রেপ্তার
  • ২১ অক্টোবর ২০২৬
আটকে গেল সরকারি চাকরির ১ লাখ পদের নিয়োগ
  • ২১ অক্টোবর ২০২৬
বিএম কলেজের বিদ্যমান সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হু…
  • ২১ অক্টোবর ২০২৬
বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন ওসমান হাদি, ছবি ভা…
  • ২১ অক্টোবর ২০২৬