ইঁদুর মারতে বৈদ্যুতিক ফাঁদ পাততে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার

০৪ মার্চ ২০২৪, ০১:৫০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM

© ফাইল ছবি

বাগেরহাটের কচুয়ায় ইঁদুর মারার ফাঁদ পাততে গিয়ে সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহতাব শেখ (৫২) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (৪ মার্চ) রাতে তার নিজস্ব ঘের ও জমিতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুবরণ করেন তিনি। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মাহতাব শেখ কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

তার পরিবার সূত্রে জানা যায়, যুবদল নেতা মাহতাব শেখ রাতে ঘের থেকে ধানের জমিতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের সংযোগ দিতে যান। বাড়ি ফিরতে দেরি দেখে অন্যান্য লোকজন খোঁজাখুঁজি করার একপর্যায়ে ধানের জমিতে বিদ্যুতের খোলা তারে জড়িয়ে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন হোসেন জানান, কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ পুলিশ হেফাজতে নিয়েছেন। ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬