ইন্টারনেট দাম কমালো বিটিসিএল, কোন এমবিপিএসে কত টাকা

২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM

© সংগৃহীত

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ইন্টারনেট ব্যান্ডউইথ জিপনের বিশেষ সাশ্রয়ী প্যাকেজের ঘোষণা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে নতুন প্যাকেজ ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জিপন প্যাকেজে কোন এমবিপিএসে কত টাকা
 
পলক জানান, বিটিসিএলের ইন্টারনেট ব্যান্ডউইথ জিপনের বিশেষ সাশ্রয়ী প্যাকেজের আওতায় ৫ এমবিপিএসের বিদ্যমান মূল্যে ৫০০ টাকা থেকে কমিয়ে ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এখন সাশ্রয়ী এই প্যাকেজের আওতায় ১০ এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউথ পাওয়া যাবে ৫০০ টাকায়। ১০ এমবিপিএস ইন্টারনেটের বিদ্যমান মূল্য ৮০০ টাকা।
 
প্রতিমন্ত্রী আরও জাননা, তবে এখন থেকে ১৫ এমবিপিএস পাওয়া যাবে ৮০০ টাকায়। ১২৫০ টাকার ২০ এমবিপিএস মিলবে ১০৫০ টাকায়। ১৪৫০ টাকার ২৫ এমবিপিএস মিলবে ১৩০০ টাকায়। ১৬৫০ টাকার ৩০ এমবিপিএসের নতুন মূল্য ১৫০০ টাকা। ২০৫০ টাকার ৪০ এমবিপিএসের মূল্য ২০০০ টাকা। ২৪৫০ টাকার ৫০ এমবিপিএস মিলবে ২৪০০ টাকা।
 
জিপনের নতুন ঘোষিত প্যাকেজের এ সুযোগ সীমিত সময়ের জন্য প্রযোজ্য হবে বলেও জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ট্যাগ: টেলিটক
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close