পিকআপের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

২৮ জানুয়ারি ২০২৪, ০৫:৫৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM

নেত্রকোনা শহরে পিকআপের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) রাত আটটার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম।

নিহত আব্দুল গনি (৫৮) সদর উপজেলার মেদনী ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

ওসি কালাম বলেন, শিক্ষক আব্দুল গনি সড়কের এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় মেছুয়া বাজার থেকে ময়মনসিংহগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে তবে চালক পালিয়ে গেছে বলেও জানান ওসি।

ওসি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।  

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬