নির্বাচন বাতিলের দাবিতে আজ মিছিল করবে আইনজীবীরা

১৪ জানুয়ারি ২০২৪, ১০:০২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM

© ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে আজ রোববার সারাদেশে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপিপন্থী আইনজীবীরা।

গত ৭ জানুয়ারির নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে নির্বাচনের আগে থেকেই আন্দোলন করে আসছে বিএনপি ও সরকারবিরোধী আইনজীবীরা। গত বুধবারও (১০ জানুয়ারি) একই দাবিতে সুপ্রিম কোর্টে মিছিল-সমাবেশ করেন তারা।

বিএনপিসহ বেশ কয়েকটি দলের নির্বাচন বর্জন করলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২২২টিতে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টিতে এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পায়। অন্যান্য দল পায় তিনটি আসন।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close