ভোট বর্জন করে মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে: রিজভী

০৯ জানুয়ারি ২০২৪, ০৭:৫৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন বাতিল করে নির্দলীয়, ভোট বর্জন করে দেশের মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে। নির্বাচন বাতিল করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি। না করলে আরও দুর্বার শান্তিপূর্ণ আন্দোলন করে ‘ডামি সরকারের’ পতন ঘটানো হবে বলে হুঁশিয়ার দিয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ৭ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি উদ্ভট, গণবর্জিত, প্রহসনের ভোট ডাকাতির মঞ্চায়ন দেখেছে বিশ্ববাসী। তবে শত ভয়ভীতি, নির্যাতন, প্রলোভন ও সরকারের সাঁড়াশি চাপের পরেও ভোট না দিয়ে দেশের মানুষ এই এই নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।

আরও পড়ুন: ভিসি-প্রোভিসির নেতৃত্বে প্রধানমন্ত্রীকে ঢাবি পরিবারের ফুলেল শুভেচ্ছা

রুহুল কবির বলেন, ভোটের দিন বেলা তিনটা পর্যন্ত ২৭ দশমিক ১৫ শতাংশ ভোটের ঘোষণা দিয়েও গণভবনের চাপে আবার এক ঘণ্টা পরেই সেটা ৪০ শতাংশ এবং গতকাল সোমবার দুপুরে তা আরও বাড়িয়ে ৪১ দশমিক ৯৯ শতাংশ করা হয়। তবে পাতানো এই ডামি নির্বাচনের ফাঁদে দেশের গণতন্ত্রকামী মানুষ পা দেয়নি। তাই সারা দেশের কেন্দ্রগুলো ছিল ভোটারশূন্য।

রুহুল কবির বলেন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ গণতান্ত্রিক বিশ্ব ভোটারবিহীন একতরফা এই নির্বাচন প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে। নির্বাচন পর্যবেক্ষণে আসা ব্রিটিশ পর্যবেক্ষক জেজ কৌলসন বলেছেন, ‘আই ফাউন্ড দ্য নর্থ কোরিয়া মডেল হিয়ার’ অর্থাৎ উত্তর কোরিয়া স্টাইলের একদলীয় নির্বাচন হয়েছে।

ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে সর্বশেষ ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের তথ্য তুলে ধরেন রিজভী। তাঁর দাবি, এই সময়ে ১০৭ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ৪টি মামলায় আসামি করা হয়েছে ৩৮৬ জন নেতা-কর্মীকে।

তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি
  • ০৯ এপ্রিল ২০২৬
close