বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলবে ১১ জানুয়ারি থেকে

০৯ জানুয়ারি ২০২৪, ০৪:২১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
বেনাপোল এক্সপ্রেস

বেনাপোল এক্সপ্রেস © সংগৃহীত

রাজধানীর গোপীবাগে শুক্রবার রাতে 'বেনাপোল এক্সপ্রেস' ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর বন্ধ থাকা ট্রেনটি পুনরায় চলাচল শুরু করবে ১১ জানুয়ারি। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্টেশন মাস্টার শাহিদুজ্জামান। 

তিনি জানান, ১১ জানুয়ারি দুপুর ১টায় বেনাপোল থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পরে ওই দিন রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে আবার বেনাপোলের উদ্দেশে যাত্রা করবে। বৃহস্পতিবার ট্রেনটি সাপ্তাহিক বন্ধ হলেও সেদিন ট্রেনটি চালু করা হবে।

উল্লেখ্য, ৫ জানুয়ারি রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপরেই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রায় সোয়া একঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে দগ্ধ হয়ে চার যাত্রীর মৃত্যু হয়। 

এ ঘটনার পর বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ওই রাতে ঢালারচর ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে এই ট্রেনে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ রেলওয়ে।

বরগুনায় ৩৮ হাজার লিটার ডিজেল জব্দ
  • ০৫ এপ্রিল ২০২৬
খালাস পেলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল
  • ০৫ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়সহ তিন দপ্তরের শীর্ষ কর্তাদের সঙ্গে শিক্…
  • ০৫ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কখন, যা জানা যাচ্ছে
  • ০৫ এপ্রিল ২০২৬
সাগরপথে ভাসানচর ক্যাম্প থেকে রোহিঙ্গাদের চট্টগ্রাম পৌঁছে দে…
  • ০৫ এপ্রিল ২০২৬
পাবনায় হামের জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্…
  • ০৫ এপ্রিল ২০২৬