নির্বাচনী ডিউটিতে বাবা, চাচার দেয়া পেট্রলের আগুনে সাত মাস বয়সী শিশুর মৃত্যু

০৯ জানুয়ারি ২০২৪, ১১:৫২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM

© সংগৃহীত

গোপালগঞ্জে মা ও সাত মাসের শিশুর গায়ে দেবরের পেট্রল ঢেলে আগুন দেয়ার ঘটনায় মারা গেছে শিশু আব্দুর রহিম। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন মা ফাতেমা বেগম। ভাইয়ের বিরুদ্ধে মামলাও করেছেন ওই নারীর স্বামী মোরাদ আলী।

উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথেই মারা যায় শিশু রহিম। অবস্থার অবনতি হওয়ায় শিশুর মা দগ্ধ ফাতেমা বেগমকে নেয়া হয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে।

নির্বাচনী ডিউটিতে ব্যস্ত ছিলেন আনসার সদস্য মোরাদ মোল্লা। সেই সুযোগে ঘরের মধ্যেই গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় তার স্ত্রী-সন্তানের গায়ে। আশপাশের লোকজন টের পেয়েও শেষ রক্ষা হয়নি। নৃসংশ এই ঘটনায় হতবাক গোপালগঞ্জের কিশিয়ানী উপজেলার নড়াইল গ্রামবাসী।

স্থানীয়রা জানান, দুই ভাইয়ের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সেই দ্বন্দ্ব থেকেই হিংস্রতা। ভাইয়ের স্ত্রী ও সন্তানকে মেরে ফেলার চেষ্টা করে হোসাইন মোল্লা ।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক বলেন, ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬