৯ মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি আজ

০৯ জানুয়ারি ২০২৪, ১০:১৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি হবে আজ মঙ্গলবার (৯ জানুযারি)। ৯টি মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন গত বছরের ৩১ ডিসেম্বর। ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার পর এসব মামলা হয়।

আরো পড়ুন: মন্ত্রীসভায় আসছে নতুন মুখ, বাদ পড়বেন অনেকে

মামলায় আত্মপক্ষ সমর্থন করে জামিন আবেদন করেছিলেন মির্জা ফখরুল। এর আগে তার জামিন আবেদন গ্রহণ করা হয়নি। ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা থানায় করা মামলায় গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়।

ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬