এক গ্রাম থেকেই সংসদ সদস্য হলেন ৩ জন

০৮ জানুয়ারি ২০২৪, ০৯:১৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
ফজলে করিম, নওফেল ও বাচ্চু

ফজলে করিম, নওফেল ও বাচ্চু © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের রাউজান উপজেলার একটি গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারা সবাই নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। নির্বাচিত এই তিন সংসদ সদস্য হলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে এবিএম ফজলে করিম চৌধুরী,  চট্টগ্রাম-৯ (কোতোয়ালি, বাকলিয়া) আসনে মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর) আসনে মহিউদ্দীন বাচ্চু।

এবিএম ফজলে করিম চৌধুরীর গ্রামের বাড়ি রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গহিরা গ্রামের বক্সে আলী চৌধুরী বাড়ি। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা এবং তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান একেএম ফজলুল কবির চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের গ্রামের বাড়িও একই ওয়ার্ডের গহিরার বক্সে আলী চৌধুরীর বাড়ি। তিনি প্রয়াত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীর বড় ছেলে। নওফেল এবার চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মহিউদ্দিন বাচ্চুর গ্রামের বাড়ি হলেন একই ওয়ার্ডের একই গ্রামের রকিব উদ্দিন মুন্সির বাড়ি। তিনি এই বাড়ির রেলওয়ে কর্মকর্তা বি.কম হারুনের ছেলে। তিনি চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর) আসনে দ্বিতীয়বারের মত জয় লাভ করেন।

এই তিন সংসদ সদস্যের পৈতৃক ভিটা একই ওয়ার্ডের হওয়ায় এই এলাকার মানুষদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এটা তারা গর্বের বিষয় মনে করেন।

মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬
সমাবর্তন ফি নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা, ক্যাম্পাস খুললে কর…
  • ২২ অক্টোবর ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ দেবে ৪৩ পদে, আবেদন ৩০ অক্টোবর…
  • ২২ অক্টোবর ২০২৬
আইএইচটি-ম্যাটসে ভর্তি বিজ্ঞপ্তি, পরীক্ষা ১৩ নভেম্বর
  • ২২ অক্টোবর ২০২৬
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ৭ ন…
  • ২২ অক্টোবর ২০২৬