নির্বাচন প্রত্যাখ্যান করে দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

০৮ জানুয়ারি ২০২৪, ০১:৩৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান © সংগৃহীত

৭ জানুয়ারি নির্বাচনকে প্রহসন বলে উল্লেখ করেছে বিএনপি। দলটি জানিয়েছে, দেশের জনগণ এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে এই নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে দলটি। এই দাবি বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করতে আগামীকাল মঙ্গল ও বুধবার (৯ ও ১০ জানুয়ারি) দুই দিনের গণসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

মঈন খান বলেন, ৬৩টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়নি। দেশের জনগণ একচেটিয়াভাবে এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এ জন্য আমি দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। 

আওয়ামী লীগ ডামি নির্বাচন করেছে উল্লেখ করে তিনি বলেন, ডামি প্রার্থী দিয়েছে, ডামি পর্যবেক্ষক দিয়েছে, তবু ভোটারদের ভোট কেন্দ্রে নিতে পারেনি। সরকারের প্রতি যদি মানুষের আস্থা থাকত মানুষ নিজেই ভোট দিতে আসত। ৪০ শতাংশ ভোট নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য প্রসঙ্গে মঈন খান বলেন, প্রথমে বলা হলো ২৭.৫ শতাংশ ভোট পড়েছে। টেকনোলজির কল্যাণে জানা গেছে, পাশ থেকে এক কর্মকর্তা বলছেন ৪০ পারসেন্ট বলতে হবে। 

তিনি আরও বলেন, আগামীতে আওয়ামী লীগ যে সরকার গঠন করবে তা হবে, ফর দ্যা ডামি, বাই দ্যা ডামি। জনগণ ডামি নির্বাচন বর্জন করে প্রমাণ করেছে দ্বাদশ জাতীয় নির্বাচন ভুয়া। এমন ডামি সরকার চায় না জনগণ। দেশের মানুষ এ সরকারের পরিবর্তন চায়, কারণ তারা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যা সৃষ্টি করেছে তা ‘অলিগার্ক’। 

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬