দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় আজ

০৮ জানুয়ারি ২০২৪, ০৮:০৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় গণভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার বিকেল সাড়ে ৩টায় বআওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন।

এদিকে,  রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া -কোটালীপাড়া) আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনের মোট কেন্দ্র ১০৮। রবিবার রাতে বেসরকারিভাবে বিজয়ী হন তিনি। 

আরও পড়ুন: বিশাল ব্যবধানে জয়ী শেখ হাসিনা

সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে শেখ হাসিনা (নৌকা) ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আবুল কালাম (আম– এনপিপি) ৪৬০ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী মাহাবুর মোল্যা (গোলাপ ফুল–জাকের পার্টি) পেয়েছেন ৪২৫ ভোট।

নির্বাচনের বেসরকারিভাবে প্রাপ্ত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা জয়ী হয়েছেন ২২৩টি আসনে। অন্যদিকে ৬২টিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়া জাতীয় পার্টির প্রার্থীরা ১১টি আসনে বিজয়ী হন।

ট্যাগ: জাতীয়
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬
সমাবর্তন ফি নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা, ক্যাম্পাস খুললে কর…
  • ২২ অক্টোবর ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ দেবে ৪৩ পদে, আবেদন ৩০ অক্টোবর…
  • ২২ অক্টোবর ২০২৬
আইএইচটি-ম্যাটসে ভর্তি বিজ্ঞপ্তি, পরীক্ষা ১৩ নভেম্বর
  • ২২ অক্টোবর ২০২৬
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ৭ ন…
  • ২২ অক্টোবর ২০২৬