বিএনপি থেকে বহিষ্কৃত একরামুজ্জামানের কাছে ডুবল নৌকা

০৭ জানুয়ারি ২০২৪, ১১:১১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
সৈয়দ এ কে একরামুজ্জামান

সৈয়দ এ কে একরামুজ্জামান © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ এ কে একরামুজ্জামানের (কলার ছড়ি) কাছে হেরেছেন বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী বি এম ফরহাদ হোসেন। রবিবার (৭ জানুয়ারি) রাতে বিভিন্ন কেন্দ্রের ভোট গনণা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা  এ ফলাফল ঘোষণা করেন।

এ আসনের ৭৯টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, কলার ছড়ি প্রতীকে একরামুজ্জামান ৮৯ হাজার ৭৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান সংসদ সদস্য ফরহাদ হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ৬৩৩ ভোট।

একরামুজ্জামান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। তিনি আর এ কে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করে বিএনপি। নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ, বিএনপির বর্তমান ও সাবেক নেতা-কর্মীরা একরামুজ্জামানকে সমর্থন দেন।

জাবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা, ২৫ হাজার টাকায় মীম…
  • ২৯ মার্চ ২০২৬
সকাল ৯টায় উপস্থিতি বাধ্যতামূলক, বিদ্যুৎ সাশ্রয়ে মানতে হবে ১…
  • ২৯ মার্চ ২০২৬
সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, পদ ১০৮, আবেদন স্…
  • ২৯ মার্চ ২০২৬
শিক্ষা ক্যাডারদের চাকরি নন-ভ্যাকেশন ঘোষণা, বাড়ছে সুবিধা
  • ২৯ মার্চ ২০২৬
দেশে হঠাৎ শিশুদের মধ্যে হামের প্রকোপ বাড়ছে কেন?
  • ২৯ মার্চ ২০২৬
পুলিশ হেফাজতে আর এস ফাহিম, যেভাবে আটক করেন ছাত্র-জনতা
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence