পরাজিত হলেন যেসব হেভিওয়েট প্রার্থী

০৭ জানুয়ারি ২০২৪, ১০:৩৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM

© সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। যদিও আওয়ামী লীগ বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। এ নির্বাচনে বিএনপিসহ বেশিরভাগ দল অংশগ্রহণ করেনি। পরাজিত প্রার্থীদের মধ্যে বর্তমান প্রতিমন্ত্রী ও সাবেক মন্ত্রীসহ একাধিক প্রার্থী রয়েছেন। তারা এলাকার জনপ্রিয় প্রার্থীদের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন।

পরাজিত প্রার্থীরা হলেন: রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে ছিলেন; হবিগঞ্জ-৪ আসন থেকে হেরেছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী; মানিকগঞ্জ-২ আসনে হেরেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম; সিলেট-৬ আসনে হেরেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী; কুষ্টিয়া-২ আসনে হেরেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু; টাঙ্গাইল-৮ আসনে হেরেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম; নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।

এছাড়াও রয়েছে রংপুর-১ আসনে মসিউর রহমান রাঙ্গা; ফরিদপুর-৪ আসনে কাজী জাফর উল্লাহ; জামালপুর-৪ আসনে ডা. মুরাদ হাসান; নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী তৈমূর আলম খন্দকার।

জোট শরিকদের সাথে প্রতারণা করেছে বিএনপি, যে কারণে বললেন সারজ…
  • ২০ এপ্রিল ২০২৬
সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬