এবার তরুণ ভোটার ১ কোটি ৫৪ লাখ

০৫ জানুয়ারি ২০২৪, ১২:১৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
তরুণ ভোটার

তরুণ ভোটার © ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন ভোটার হয়েছেন ১ কোটি ৫৪ লাখ নাগরিক। এ নিয়ে দেশে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৯৬ লাখ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে (ইসি) আসন্ন নির্বাচন উপলক্ষে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় এ তথ্য উঠে এসেছে।

এতে দেখা যায়, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ। আর ট্রান্সজেন্ডার ভোটার ৮৪৯ জন।

ইসির তথ্য অনুযায়ী, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৪১ লাখ। দশম জাতীয় নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৯ কোটি ১১ লাখ এবং নবম জাতীয় নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৮ কোটি ১০ লাখ।

এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১৪৮টি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
  • ১৩ আগস্ট ২০২৬
নানা আয়োজনে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী
  • ১৩ আগস্ট ২০২৬
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগ
  • ১৩ আগস্ট ২০২৬
‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শীর্ষক প্রচারণা কল্পনাপ্রসূত
  • ১৩ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত, ৩ নম্বর সতর্ক সংকেত
  • ১৩ আগস্ট ২০২৬
এসএসসিতে ইংরেজিতে দুবার ফেল, বকাঝকার পর সকালে মিলল শিক্ষার্…
  • ১৩ আগস্ট ২০২৬