ট্রেন দুর্ঘটনা © সংগৃহীত
ময়মনসিংহে বালু বোঝাই ট্রাকের সঙ্গে ঢাকাগামী ‘বলাকা ট্রেন’ ট্রেনের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার শম্ভুগঞ্জ এলাকায় রেল লাইন দিয়ে ট্রাক অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ইঞ্জিনের সামনে কয়েকজন যাত্রী বসা ছিলো। সেখান থেকে ৩ যাত্রী মারা গেছেন এবং আহত হয়েছেন অনেকেই। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর থেকে নেত্রকোণা-কিশোরগঞ্জের সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।