১ জানুয়ারি হচ্ছে না আন্তর্জাতিক বাণিজ্যমেলা

২৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
 আন্তর্জাতিক বাণিজ্য মেলা

আন্তর্জাতিক বাণিজ্য মেলা © ফাইল ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠানের তারিখ পেছানো হয়েছে। সাধারণত নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ ১ জানুয়ারি আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়। ৭ জানুয়ারি নির্বাচনের পর মেলা শুরু হতে পারে তৃতীয় সপ্তাহে। প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

জানা গেছে, ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন নিয়ে ১৮ ডিসেম্বর ইপিবিতে বৈঠক হয়। নির্বাচনের আগে মেলা পরিচালনা, ক্রেতা সমাগম ও ব্যবসায়ীদের অংশগ্রহণে নানা সমস্যা সৃষ্টি হতে পারে বলে বৈঠকে আলোচনা হয়। জানুয়ারির তৃতীয় সপ্তাহের যে কোনো দিন মেলা শুরু করা যায় বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়। তবে ঠিক কবে থেকে মেলা শুরু করা যায়, তা পুরোপুরি নির্ভর করবে নির্বাচনের পরবর্তী পরিস্থিতির ওপর।

ইপিবির সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম বলেন, এবার নির্বাচনের কারণে ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হচ্ছে না। তবে এখনও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।

গত দুই বছর ধরে রাজধানীর নিকটবর্তী এলাকা পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। আগামী বছর সেখানে তৃতীয়বারের মতো মেলা অনুষ্ঠিত হবে। গত বছর দেশ-বিদেশের ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন মেলায় অংশ নেয়। এর মধ্যে বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১০টি দেশের ব্যবসায়ীরা মেলায় পণ্য প্রদর্শন করেন।

রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬
মুমেকের সাবেক অধ্যক্ষসহ দুই চিকিৎসককে ‘হয়রানিমূলক’ বদলির প্…
  • ১৪ এপ্রিল ২০২৬