তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

২৪ ডিসেম্বর ২০২৩, ০৪:২৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

নির্বাচন বর্জন ও ক্ষমতাসীনদের পদত্যাগের একদফা দাবিতে ঘোষিত অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে সারাদেশে আবারও তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

রোববার (২৪ ডিসেম্বর) বেলা ৩টার দিকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা করেন।

বিএনপি মুখপাত্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি। 

জানা গেছে, বড়দিন উপলক্ষে আগামীকাল ২৫ ডিসেম্বর বিএনপির কর্মসূচিতে বিরতি থাকবে। তবে আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। 

মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড় বাবা…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬
খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬