অবরোধের সমর্থনে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

২৪ ডিসেম্বর ২০২৩, ১১:১০ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
অবরোধের সমর্থনে ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল

অবরোধের সমর্থনে ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল © সংগৃহীত

রাজধানীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আজ রোববার (২৪ ডিসেম্বর) ধানমন্ডি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এ সময় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে এক বার্তায় জানানো হয়েছে।

আরো পড়ুন: পুলিশের বাধায় ছত্রভঙ্গ জবি ছাত্রদলের মিছিল

মিছিলে আরো উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কামরুজ্জান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক জেড আই কামাল, সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মাসুম ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন সাবু, তৌহিদুল ইসলাম টিটু, শাহ আলম তপু, শফি মাহমুদ জুয়েল, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির প্রমুখ।

অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬
বাল্কহেড চলাচলের জন্য ভেঙে দেওয়া হলো বাঁশের সাঁকো
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯৭৯ সালে ‘জিয়াউর রহমানের হাতে ধানের শীষ’ তুলে দেওয়া নিয়ে য…
  • ১৯ এপ্রিল ২০২৬
স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট, শুনানি কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ফের ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্টের ২৪ ঘণ্টা না পেরোতেই মা…
  • ১৯ এপ্রিল ২০২৬