কাল রংপুরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:০৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM

© সংগৃহীত

রংপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে হরতাল ডেকেছে। ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনের মুক্তির দাবিতে এ হরতাল ডেকেছে তারা। 

রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালনে রংপুর মহানগরবাসীকে আহ্বান জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা। 

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বার্তায় সংবাদমাধ্যমকে হরতাল ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত ২০ নভেম্বর নাশকতার মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেনসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।

২৯ অক্টোবর রংপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নাশকতা চেষ্টার অভিযোগে মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনও সদস্য সচিবসহ তিনজনকে আটক করা হয়। ওইদিন আরও ১৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

কত টাকা দেবেন ঈদ সালামি, কত হওয়া ‍উচিত?
  • ১৮ মার্চ ২০২৬
জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৮ মার্চ ২০২৬
মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর পুড়ে ছাই, অসহায় বিধবা মা
  • ১৮ মার্চ ২০২৬
এক জেলায় একদিনে মেডিকেল শিক্ষার্থীসহ দুইজনের আত্মহত্যা
  • ১৮ মার্চ ২০২৬
ইউনিলিভারের বিদ্যমান পরিবেশকদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অ…
  • ১৮ মার্চ ২০২৬
আইনজীবী সনদ পেলেন ঈশা খাঁ ইউনিভার্সিটির ৪০ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence