আজ গ্লোবাল গেটওয়ে ফোরামে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৫ অক্টোবর ২০২৩, ০৪:২৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ভালদিস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ভালদিস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৫ অক্টোবর) বিকেলে ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী জিজিএফ কনফারেন্স ভেন্যু প্ল্যানারি হলে সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন এবং ব্রাসেলসের স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে ভাষণ দেবেন। 

তিনি ইউরোপিয়ান কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের আমন্ত্রণে বুধবার থেকে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার সন্ধ্যায় ব্রাসেলসে পৌঁছেন। সকালে তিনি ইসি প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 

দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি প্রত্যক্ষ করবেন।

আরও পড়ুন: ভারত থেকে দেশে ফিরে এসেছেন সাকিব

এরপর প্রধানমন্ত্রী ইসির ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার জেনেজ লেনারসিকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পরে তিনি টিভি চ্যানেল ইউরোনিউজে একটি সাক্ষাৎকার দেবেন। এরপর ইউরোপীয় পার্লামেন্টের ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

২৬ অক্টোবর তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। একই দিন বিকেলে শেখ হাসিনা বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন। ২৭ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

পোকাধরা বেগুন দিয়ে তৈরি হচ্ছে বেগুনি, রেস্তোরাঁ মালিককে জরি…
  • ০৭ মার্চ ২০২৬
‘১১’ গোলে হারল ভারত
  • ০৭ মার্চ ২০২৬
শিক্ষকের কাছে লাখ টাকা চাঁদা দাবি ছাত্রদলের দুই নেতার, অতপর…
  • ০৭ মার্চ ২০২৬
মুক্তিযুদ্ধের নামে আ.লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসল…
  • ০৭ মার্চ ২০২৬
ফাইনালের আগে আলোচনায় ভারতের ‘কুসংস্কার’
  • ০৭ মার্চ ২০২৬
চাঁদা না দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • ০৭ মার্চ ২০২৬