তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ইমাম উদ্দীনের ইন্তেকাল

২৫ অক্টোবর ২০২৩, ১১:৫৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
ইমাম উদ্দীন আহমদ চৌধুরী

ইমাম উদ্দীন আহমদ চৌধুরী © সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ইমাম উদ্দীন আহমদ চৌধুরী মারা গেছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোররাত ৩টায় সিলেট নগরীর হাউজিং এস্টেটস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার ১ পুত্র ও ১ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রয়েছে।

আগামী ২৭ অক্টোবর শুক্রবার বাদ জুমা দরগাহ-ই-হযরত শাহজালাল (রহ.) মসজিদে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। এর আগে এদিন সকালে মরহুমের গ্রামের বাড়ি দাউদপুরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

মরহুম ইমাম উদ্দিন চৌধুরীর একমাত্র পুত্র বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সাবেক চিকিৎসক বিশিষ্ট ভাসকুলার সার্জন প্রফেসর ডা. নিয়াজ আহমদ চৌধুরী মরহুমের জানাযায় সকলকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।

ইমাম উদ্দিন আহমদ চৌধুরী ১৯৯১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশের অন্তবর্তী সরকারের রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমদের উপদেষ্টা পদে নিয়োগ লাভ করেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে পূর্ণ মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করেন। তিনি অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

ইমাম উদ্দিন আহমদ চৌধুরী ১৯২৬ সালের ১০ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা পরগনার দাউদপুর গ্রামে খ্যাতনামা জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা খানবাহাদুর গৌছ উদ্দীন আহমদ চৌধুরী আসাম লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছিলেন। তার পূর্বপুরুষ হযরত শাহ দাউদ কুরেশি হযরত শাহজালাল (রহ.) -এর ৩৬০ আউলিয়ার অন্যতম।

মরহুম ইমাম উদ্দিন ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ১৯৫১ সালে কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা পাশ করেন। শিক্ষাজীবন শেষে তিনি ১৯৫১ সালে পূর্ব বঙ্গ সরকারের কমিউনিকেশন এন্ড বিল্ডিং বিভাগে এসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ লাভ করেন।

পরবর্তীতে ১৯৮০ সালে তিনি পরিকল্পনা বিভাগের সচিবের দায়িত্ব লাভ করেন। ১৯৮২ সালে পরিকল্পনা বিভাগের দায়িত্ব ছাড়াও পরিকল্পনা কমিশনে সদস্যের দায়িত্ব লাভ করে ১৯৮৫ সাল পর্যন্ত তা পালন করেন। কয়েক মাস রেলওয়ে বিভাগের সচিবের দায়িত্ব পালনের পর অক্টোবর ১৯৮৫ সালে পূর্ত মন্ত্রণালয়ের সচিব নিযুক্ত হওয়ার পর ১৯৮৭ সালের ৬ জানুয়ারি অবসর গ্রহণ করেন।

ট্রলিচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১২ এপ্রিল ২০২৬
মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬