খালেদা জিয়াকে আবার সিসিইউতে নেয়া হয়েছে

২৪ অক্টোবর ২০২৩, ১০:২০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
খালেদা জিয়াকে আবার সিসিইউতে নেয়া হয়েছে

খালেদা জিয়াকে আবার সিসিইউতে নেয়া হয়েছে © সংগৃহীত

শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় ফের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে গত বৃহস্পতিবারও তাকে এক দফা সিসিইউতে নেয়া হয়েছিল। জানা গেছে, পেটে জমা পানি অপসারণ করতেই তাকে সিসিইউতে নেওয়া হয়েছিলো। চিকিৎসা শেষে আবার তাকে কেবিনে নিয়ে আসা হয়।

 চিকিৎসকরা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। বরং দিন দিন তার অবস্থার আরও অবনতি হচ্ছে, কমছে রোগ প্রতিরোধ ক্ষমতাও। 

গত ৯ই আগস্ট থেকে গুরুতর অসুস্থ হওয়ায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে কয়েক দফায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছে।

ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬