পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে বন্ধুর ছুরিকাঘাতে হত্যা চেষ্টা

২৩ অক্টোবর ২০২৩, ১০:২০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
আহত মারুফ হাসান রাকিব

আহত মারুফ হাসান রাকিব © টিডিসি ফটো

নোয়াখালীতে সাইকেল বিক্রির পাওনা টাকা চাওয়ায় মারুফ হাসান রাকিব (১২) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার বন্ধু একই শ্রেণির আতিকুর রহমান রাকিবের (১৩) বিরুদ্ধে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে সূবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হালিম মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত মারুফ চরক্লার্ক গ্রামের দুবাই প্রবাসী মো. রফিক উল্যাহর ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা শহরের জনতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অস্ত্রোপাচার করা হচ্ছে।

অভিযুক্ত আতিকুর রহমান একই গ্রামের হোমিও চিকিৎসক মো. শাহ আলমের ছেলে। তারা দুজন বন্ধু এবং স্থানীয় বাংলাবাজার দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

মাদরাসার সুপারিন্টেনডেন্ট শেখ ফরিদ বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহত মারূফ হাসান রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী পাঠানো হয়।

আহত মারূফের চাচা মো. আহসান উল্যাহ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মারুফের থেকে আট হাজার টাকায় একটি সাইকেল কেনে আতিকুর। কিন্তু দীর্ঘদিনেও টাকা না দেওয়ায় মারূফ তাকে চাপ দেয়। সোমবার বিকেলে মারুফকে টাকা দেওয়ার কথা বলে হালিম মাস্টারের বাড়ি পাশে নির্জন স্থানে নিয়ে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে আতিকুর। এতে তার থুতনি, বুকে ও পেটে মারাত্মক জখম হয়।

স্থানীয় চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মারুফের পেট কেটে ভুঁড়ি বের হয়ে গেছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাৎক্ষণিক অস্ত্রোপচারের সিদ্ধান্ত দেন। সবাই তার জন্য দোয়া করবেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত আতিকুর রহমান রাকিব পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

‘বাংলাদেশ-শ্রীলঙ্কার দিকে তাকান’, মোদিকে সতর্ক করে দিলেন সো…
  • ২৫ অক্টোবর ২০২৬
বিএনপির কার্যালয়ই ‘সার গুদাম’, ডিলারশিপ পেলেন নেতার ভাই
  • ২৫ অক্টোবর ২০২৬
মানিক পশারীর লাশ দাফন-জানাজায় জামায়াতের বাধা নিয়ে যা বললেন …
  • ২৫ অক্টোবর ২০২৬
ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ এই নয় যে, জবাবদিহিতার ঊর্ধ্বে থা…
  • ২৫ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবর ঘিরে জামায়াতের দুই দিনের কর্মসূচি
  • ২৫ অক্টোবর ২০২৬
ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬