এবার ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা জামায়াতের

২৩ অক্টোবর ২০২৩, ০৮:০৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। © সংগৃহীত

এবার ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এর আগে বিএনপি একই দিনে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেওয়ার পর আওয়ামীলীগ ও রাজপথে থাকার ঘোষণা দিয়েছে 
  
সোমবার (২৩ অক্টোবর) জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা শেষে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায় সংগঠনটির কেন্দ্রীয় প্রচার বিভাগ।

এরই মধ্যে বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার জন্য ডিমএমপির কাছে অনুমতি চেয়ে চিঠিও দিয়েছে দলটি।

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ থেকে সহিংসতার আশঙ্কা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সম্ভাব্য সহিংসতা মোকাবেলা করে রাজপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে দলীয়ভাবে প্রস্তুতিও নিচ্ছে তারা। ঢাকা ও আশপাশের জেলা, মহানগরের নেতাকর্মীদের প্রস্তুত করা হচ্ছে। 

ট্যাগ: জামায়াত
‘বাংলাদেশ-শ্রীলঙ্কার দিকে তাকান’, মোদিকে সতর্ক করে দিলেন সো…
  • ২৫ অক্টোবর ২০২৬
বিএনপির কার্যালয়ই ‘সার গুদাম’, ডিলারশিপ পেলেন নেতার ভাই
  • ২৫ অক্টোবর ২০২৬
মানিক পশারীর লাশ দাফন-জানাজায় জামায়াতের বাধা নিয়ে যা বললেন …
  • ২৫ অক্টোবর ২০২৬
ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ এই নয় যে, জবাবদিহিতার ঊর্ধ্বে থা…
  • ২৫ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবর ঘিরে জামায়াতের দুই দিনের কর্মসূচি
  • ২৫ অক্টোবর ২০২৬
ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬