২০২৪ সালেও সরকারি ছুটি ২২ দিন

২৩ অক্টোবর ২০২৩, ০৪:২৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
চিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন

চিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন © সংগৃহীত

২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগামী বছরও সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

আজ সোমবার (২৩ অক্টোবর) সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ছুটির তালিকা অনুমোদনের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা দেখতে পাচ্ছি, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় পর্বসহ বিভিন্ন উপলক্ষে সব মিলিয়ে আগামী বছর মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার দুদিন পড়েছে শুক্রবার।

সচিব মো. মাহবুব হোসেন বলেন, এছাড়া ধর্মীয় কারণে বিভিন্ন সম্প্রদায় ঐচ্ছিক ছুটি নিতে পারবে। সেটি আমাদের আছে।

‘বাংলাদেশ-শ্রীলঙ্কার দিকে তাকান’, মোদিকে সতর্ক করে দিলেন সো…
  • ২৫ অক্টোবর ২০২৬
বিএনপির কার্যালয়ই ‘সার গুদাম’, ডিলারশিপ পেলেন নেতার ভাই
  • ২৫ অক্টোবর ২০২৬
মানিক পশারীর লাশ দাফন-জানাজায় জামায়াতের বাধা নিয়ে যা বললেন …
  • ২৫ অক্টোবর ২০২৬
ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ এই নয় যে, জবাবদিহিতার ঊর্ধ্বে থা…
  • ২৫ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবর ঘিরে জামায়াতের দুই দিনের কর্মসূচি
  • ২৫ অক্টোবর ২০২৬
ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬