নির্বাচিত হলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেব: প্রধানমন্ত্রী

১০ অক্টোবর ২০২৩, ০৪:৪৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধন করে ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের জনসভায় দেয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন।

শেখ হাসিনা বলেন, ফরিদপুর পুরনো শহর, কিন্তু সবসময় অবহেলিত ছিল। আমরা সরকারে এসে উন্নয়ন করেছি। ফরিদপুরের মেডিক্যাল কলেজকে সম্প্রসারিত ও সেবার আধুনিকায়ন আমরাই করেছি। আমি জানি, ফরিদপুরে বিশ্ববিদ্যালয় নেই। ইনশাআল্লাহ, আবার সরকারে এলে সেটা করে দেবো।

তিনি বলেন, আমার বাবা-মা, ভাই-বোন কেউ নেই। আছে শুধু বাংলাদেশের জনগণ। তাদের জন্যই আমার কাজ। জিয়া-এরশাদ-খালেদা লুটপাট আর দুর্নীতিতে মত্ত ছিল। তাদের সময়ে কেউ ভোট দিতে পারেনি। লুট করেছে তারা। আমরা সরকারে এসে সব ধরনের সেবা নিশ্চিত করেছি। কমিউনিটি ক্লিনিক, স্কুল-কলেজ, রাস্তাঘাট করে দিয়েছি।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ। জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।

নিষিদ্ধ চায়না দুয়ারিতে বিপর্যস্ত নলছিটির জলাশয়, হুমকিতে দেশ…
  • ২২ জুলাই ২০২৬
বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ইবি ছাত্রদলের ৯ দফা দাবিতে স্মারকলি…
  • ২২ জুলাই ২০২৬
জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল
  • ২২ জুলাই ২০২৬
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদক পেলেন জাবি অধ্যাপ…
  • ২২ জুলাই ২০২৬
গণভোটের রায় উপেক্ষা করে সরকার ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে
  • ২২ জুলাই ২০২৬
ফের মুখোমুখি হতে পারে স্পেন-আর্জেন্টিনা
  • ২২ জুলাই ২০২৬