সেন্টমার্টিনে স্পিডবোট উল্টে নিহত ১

২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM
সেন্ট মার্টিন

সেন্ট মার্টিন © ফাইল ফটো

কক্সবাজারের সেন্টমার্টিনে স্পিডবোট উল্টে ডুবে গিয়ে সৈয়দা বেগম নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট থেকে তিন কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।

নিহত সৈয়দা বেগম সেন্টমার্টিনের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। আহতদের সেন্টমার্টিন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে বলেন, টেকনাফ থেকে ছেড়ে আসা একটি স্পিডবোটে পর্যটক ও স্থানীয় মিলে ২৪ জন যাত্রী ছিলেন। এটি সেন্টমার্টিনের কাছাকাছি এলে উল্টে যায়। খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা ২৩ জনকে জীবিত উদ্ধার করে।

ট্যাগ: মৃত্যু
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬