ভারী বর্ষণ হতে পারে আজও

২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
গতকাল বৃষ্টিতে রাজধানীর বেশির ভাগ এলাকা ডুবে যায়

গতকাল বৃষ্টিতে রাজধানীর বেশির ভাগ এলাকা ডুবে যায় © সংগৃহীত

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অনেক জায়গায় আজও ভারী বর্ষণ হওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ও আগামীকাল (শুক্র-শনিবার) সারাদেশে ভারী বৃষ্টি হতে পারে। তবে দেশের উত্তরাঞ্চল রংপুর এবং রাজশাহী ও ময়মনসিংহে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি। এছাড়া ঢাকা বিভাগেও ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। এছাড়া শনিবারের পর কমতে পারে বৃষ্টি।

এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা ৬ ঘণ্টার বৃষ্টিতে রাজধানী ঢাকা ডুবে যায়। এতে জলাবদ্ধতা ও যানজটে অচল হয়ে পড়ে গোটা শহর। এক ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগে ৩ থেকে ৪ ঘণ্টা। মিরপুরে সড়কে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেছে ৪ জনের।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১১৩ মিলিমিটার।

ট্যাগ: বৃষ্টি
এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আহত ৭
  • ১৯ এপ্রিল ২০২৬
বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আলী রেজা ফারুক
  • ১৯ এপ্রিল ২০২৬
ত্বকী হত্যার বিচার নিশ্চিতে সংসদে নোটিশ দিলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ
  • ১৯ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধের ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলারের তেল হারাল বিশ্ব 
  • ১৯ এপ্রিল ২০২৬