হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, ওসিসহ শতাধিক আহত

১৯ আগস্ট ২০২৩, ০৭:১১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
হবিগঞ্জে বিএনপি ও পুলিশের সংঘর্ষ

হবিগঞ্জে বিএনপি ও পুলিশের সংঘর্ষ © সংগৃহীত

হবিগঞ্জে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) শতাধিক আহত হয়েছেন। শনিবার (১৯ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিকেলে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে বিএনপি। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হলে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

সংঘর্ষ চলাকালে প্রধান সড়কের এক দিক থেকে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় অন্যদিক থেকে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।  

এ সংঘর্ষে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবসহ কয়েকজন পুলিশ সদস্য এবং বিএনপির বেশকিছু নেতাকর্মীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিতে দেখা গেছে।  

জেলা বিএনপির এক নেতা বলেন, পদযাত্রা কর্মসূচির শেষ পর্যায়ে নেতাকর্মীদের প্রধান সড়ক থেকে ভেতরের রাস্তায় যেতে বলে পুলিশ সদস্যরা। কিন্তু বেশি মানুষ জড়ো হওয়ার কারণে ভেতরের রাস্তায় জায়গা না হওয়ায় প্রধান সড়কে ভিড় ছিল। এ সময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে বিএনপি নেতাকর্মীরা পাল্টা আক্রমণ করে।

সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন ও কি পরিমাণ টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে জানতে চাইলে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানিয়েছেন, এসব বিষয়ে পুলিশ পরে কথা বলবে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬