ফার্মেসি আইন চূড়ান্তকরণে সভা রবিবার

২৬ জুলাই ২০২৩, ০৫:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় © ফাইল ফটো

ফার্মেসি আইন-২০২৩ চূড়ান্তকরণের লক্ষ্যে আগামী রোববার (৩০ জুলাই) আন্তঃমন্ত্রণালয়ের সাব-কমিটির সভার আয়োজন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওষুধ প্রশাসন-১ শাখার সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার দুপুর ১২টায় স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (ওষুধ প্রশাসন) হোসেন আলী খোন্দকারের সভাপতিত্বে ক্লিনিক ভবনের সম্মেলন কক্ষে ফার্মেসি আইন, ২০২৩ আন্তঃমন্ত্রণালয় সভার আলোচনা মোতাবেক কার্যবিবরণী ও প্রস্তুতকৃত খসড়া আইন যাচাই বাছাই করে চূড়ান্তকরণের লক্ষ্যে সাব-কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হবে।

সভায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রায় ৫০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যস…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না’
  • ২৭ অক্টোবর ২০২৬
নির্বাচনের আগ মুহূর্তে ইরানে হামলা করতে চেয়েছিলেন নেতানিয়াহ…
  • ২৭ অক্টোবর ২০২৬
টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ২৭ অক্টোবর ২০২৬
আরও একটি স্কুল জাতীয়করণের উদ্যোগ
  • ২৭ অক্টোবর ২০২৬
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ‍নতুন পরিচালক ডা. ইব্রাহীম চৌধুরী
  • ২৭ অক্টোবর ২০২৬