নয়াপল্টন-সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি

২৬ জুলাই ২০২৩, ০৪:৪০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
লোগো

লোগো © ফাইল ফটো

রাজধানীর নয়াপলটন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি। তাদের গোলাপবাগের মাঠে সমাবেশের পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এ কথা জানান।

ডিএমপি কমিশনার জানান, পুলিশের পক্ষ থেকে মহাসমাবেশের স্থান হিসেবে গোলাপবাগ মাঠের প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার যেহেতু কর্মদিবস, সে কারণেই নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া যাচ্ছে না। 

খন্দকার গোলাম ফারুক বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ব্যাপারে হাইকোর্টের একটা অবজারভেশন আছে। তাই আমরা তাদের গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।

তবে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। 

সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে ঢাকায় বিএনপির এই মহাসমাবেশের ঘোষণা আসে গত ২২ জুলাই। সেদিন দলের তিন সংগঠনের ‘তারুণ্যের সমাবেশে’ থেকে বিএনপি মহসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা করেন।

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬