পুকুরে গোসলে নেমে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু

২৬ জুলাই ২০২৩, ০৯:১১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অমূল্য প্রসন্ন রায়

অমূল্য প্রসন্ন রায় © সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে অমূল্য প্রসন্ন রায় (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল ৪টার দিকে গোয়ালন্দ পৌরসভার বিপিন রায়ের পাড়ায় নিজ বাড়ির পাশে পুকুরে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মৃত অমূল্য প্রসন্ন রায় গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ছিলেন। জনপ্রিয় এ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আব্দুর রহমান বলেন, বিকাল ৪টার দিকে তিনি নিজ বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যান। এরপর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে পুকুরে খোঁজাখুঁজি করেন।

তিনি আরও বলেন, অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে আমাদের খবর দেয়। রাত ৯টার দিকে আমরা সেখানে যাই। সাড়ে রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রায় ৫০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যস…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না’
  • ২৭ অক্টোবর ২০২৬
নির্বাচনের আগ মুহূর্তে ইরানে হামলা করতে চেয়েছিলেন নেতানিয়াহ…
  • ২৭ অক্টোবর ২০২৬
টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ২৭ অক্টোবর ২০২৬
আরও একটি স্কুল জাতীয়করণের উদ্যোগ
  • ২৭ অক্টোবর ২০২৬
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ‍নতুন পরিচালক ডা. ইব্রাহীম চৌধুরী
  • ২৭ অক্টোবর ২০২৬