অবশেষে দানকর পরিশোধ করলেন ড. ইউনূস 

২৫ জুলাই ২০২৩, ১১:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © ফাইল ছবি

দানকরের বকেয়া কর পরিষধ করলেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ জুলাই) একটি চেকের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বকেয়া কর ১২ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার টাকা পরিশোধ করেন তিনি।

এনবিআরের বোর্ড পাওনা বাবদ ১২ কোটি টাকা দানকর দিতেই হবে ড. মুহাম্মদ ইউনূসকে এ মর্মে গত ২৩ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ রায় জানিয়ে দেন।

এনবিআরের মামলা সূত্রে জানা যায়, ১৯৯০ সালের দানকর আইন অনুযায়ী ২০১১-২০১২ করবর্ষে মোট ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দানের বিপরীতে প্রায় ১২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকা কর দাবি করে নোটিশ পাঠায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

দানের বিপরীতে কর দাবি করে এনবিআরের এসব নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল ট্রাইব্যুনালে মামলা করেন ড. ইউনূস। আইন অনুযায়ী দানের বিপরীতে এনবিআর এ কর দাবি করতে পারে না বলে দাবি করেন ড. ইউনূস।

এরপর ২০১৪ সালের ২০ নভেম্বর তার আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর ২০১৫ সালে তিনি হাইকোর্টে তিনটি আয়কর রেফারেন্স মামলা করেন।

মামলাগুলোর প্রাথমিক শুনানি নিয়ে দানকর দাবির নোটিশের কার্যকারিতা স্থগিত করে ২০১৫ সালে রুল জারি করেন হাইকোর্ট।

ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে মৃত্যু ও পরিবারের সদস্যদের কল্যাণ চিন্তা করে নিজের নামে প্রতিষ্ঠিত তিনটি ট্রাস্টে যে টাকা দান করেছেন, সেই দানের বিপরীতে এনবিআরের আরোপ করা দানকর বৈধ ঘোষণা করে গত ৩১ মে রায় দেন হাইকোর্ট।

প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রায় ৫০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যস…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না’
  • ২৭ অক্টোবর ২০২৬
নির্বাচনের আগ মুহূর্তে ইরানে হামলা করতে চেয়েছিলেন নেতানিয়াহ…
  • ২৭ অক্টোবর ২০২৬
টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ২৭ অক্টোবর ২০২৬
আরও একটি স্কুল জাতীয়করণের উদ্যোগ
  • ২৭ অক্টোবর ২০২৬
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ‍নতুন পরিচালক ডা. ইব্রাহীম চৌধুরী
  • ২৭ অক্টোবর ২০২৬