রাষ্ট্রীয় সফরে চীন গেলেন ১৪ দলের বাম শরিকরা

২৫ জুলাই ২০২৩, ০৩:১৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাশেদ খান মেনন-হাসানুল হক ইনু-দিলীপ বড়ুয়া

রাশেদ খান মেনন-হাসানুল হক ইনু-দিলীপ বড়ুয়া © ফাইল ছবি

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ১৪ দলের বাম শরিক দলগুলোর নেতারা চীনে গিয়েছেন। গতকাল (২৪ জুলাই) দুপুরে চায়না সাউদার্ন এয়ারলাইনসে করে কুনমিংয়ের উদ্দেশ্যে জাসদ, ওয়ার্কার্স, সাম্যবাদী দলের শীর্ষ নেতারা দেশ ছাড়েন।

সোমবার (২৪ জুলাই) রাতে জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।

জান যায়, এ সফরে বামপন্থী দলগুলির এ প্রতিনিধিদলে আছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, রাশেদ খান মেনন এমপি, দিলীপ বড়ুয়া, ফজলে হোসেন বাদশা এমপি, লুৎফুন নেসা খান এমপি। এছাড়াও সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী।

বামপন্থী রাজনৈতিক নেতা আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন। তারা এ সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতৃবৃন্দের সাথে কয়েক দফা বৈঠকে মিলিত হবে জানা গেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রায় ৫০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যস…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না’
  • ২৭ অক্টোবর ২০২৬
নির্বাচনের আগ মুহূর্তে ইরানে হামলা করতে চেয়েছিলেন নেতানিয়াহ…
  • ২৭ অক্টোবর ২০২৬
টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ২৭ অক্টোবর ২০২৬
আরও একটি স্কুল জাতীয়করণের উদ্যোগ
  • ২৭ অক্টোবর ২০২৬
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ‍নতুন পরিচালক ডা. ইব্রাহীম চৌধুরী
  • ২৭ অক্টোবর ২০২৬