পায়ে হেঁটে হজ করতে মক্কা যাচ্ছেন কুমিল্লার আলিফ

০৮ জুলাই ২০২৩, ১১:১২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM
পায়ে হেঁটে হজ পালন করতে যাত্রা শুরু করেছেন কুমিল্লার আলিফ মাহমুদ আদিব

পায়ে হেঁটে হজ পালন করতে যাত্রা শুরু করেছেন কুমিল্লার আলিফ মাহমুদ আদিব © সংগৃহীত

পায়ে হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা দিয়েছেন আলিফ মাহমুদ আদিব (২৫) নামের এক যুবক। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বটতলী ইউপির শেয়ার বাতাবাড়িয়া গ্রামে। সে ওই গ্রামের মৃত. আব্দুল মালেকের ছেলে।

শনিবার (৮ জুলাই) দুপুর ১২টায় সৌদি আরব উদ্দেশ্য নিজ বাড়িতে থেকে পায়ে হাঁটার যাত্রা শুরু করেন।

আলিফ মাহমুদ এই সফরে বাংলাদেশ ছাড়াও আরও অন্তত ছয়টি দেশের মাটিতে হাঁটবেন। সেগুলো হলো- ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরব। আলিফ বলেন, সফরের দূরত্ব ৭ হাজার ৮১০ কিলোমিটার কিংবা আরও একটু বেশি। এসব দেশের ভিসা পেতে প্রয়োজনীয় কাগজপত্র তিনি সঙ্গে রেখেছেন। তার খরচ বহন করছে দুলাল কাজী গ্রুপ।

এ বিষয়ে আলিফ গণমাধ্যমকে বলেন, আমি সাইকেল চালিয়ে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেছি। এজন্য শুরুতে সাইকেলে চড়ে হজ করার ইচ্ছা থাকলেও সেটি পরিবর্তন করি এবং হেঁটে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। আর এটি আমার কাছে সম্ভবই মনে হয়েছে। কারণ, হাজার বছর আগে ইসলাম ধর্ম প্রচার, ব্যবসা-বাণিজ্য ইত্যাদির জন্য মানুষ পায়ে হেঁটে দূর-দূরান্তে সফর করতেন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) কানন চৌধুরী বলেন, আমরা তার সকল কাগজপত্র দেখেছি। আমাদের পক্ষ থেকে তাকে সকল ধরনের সহযোগিতা করবো।

ট্যাগ: হজ্জ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬